সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

রেলের প্রতিবাদ: কমলাপুর স্টেশনে ঢুকতে রনিকে বাধা

কমলাপুর রেলওয়ে পুলিশ আবারও ঢাবি শিক্ষার্থী মহিউদ্দিন রনিকে রেলওয়ে স্টেশনে ঢুকতে বাধা দিয়েছে। শুক্রবার স্টেশনের প্রধান ফটক আটকে তাকে ঢুকতে বাধা দেয় পুলিশ।

যোগাযোগ করা হলে মহিউদ্দিন রনি বলেন, ‘রেলওয়ে পুলিশ আমাকে কমলাপুর স্টেশনের প্রধান গেটে ঢুকতে বাধা দিয়েছে।’

তিনি আরও বলেন, আমি প্রধান গেটের সামনের খালি জায়গায় কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে গত ২১ জুলাই ছয় দফা দাবিতে মহিউদ্দিন রনি ও তার সহযোগী আন্দোলনকারীরা স্টেশনে ঢোকার চেষ্টা করলে কমলাপুর রেলওয়ে পুলিশ তাদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং তাদেরকে আহত করে বলে অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মহিউদ্দিন রনি ও তার বন্ধুরা তার নাগরিক অধিকার লঙ্ঘনের বিচারের দাবিতে শাহাবাগে অবস্থান কর্মসূচি পালন করেন। তবে এদিন রাত সাড়ে ৯টার দিকে তিনি কমলাপুর রেলস্টেশনে বসার কর্মসূচি স্থগিত করে দেন।

—ইউএনবি