সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

চবিতে ছাত্রীকে যৌন নিপীড়ন: ৫ শিক্ষার্থী দুই দিনের রিমান্ডে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় গ্রেপ্তার হওয়া পাঁচ শিক্ষার্থীকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের আদালত শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রবিবার (২৪ জুলাই) বিকালে আদালতের কাছে ৭ দিনের রিমান্ডের আবেদন করেছিল হাটহাজারী থানা পুলিশ।

রিমান্ডে নেয়া পাঁচ জন হলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২য় বর্ষের মো. আজিম, নৃ-বিজ্ঞান বিভাগ ২য় বর্ষের নুরুল আবছার বাবু, হাটহাজারী সরকারি কলেজ সমাজবিজ্ঞান বিভাগ ১ম বর্ষের ছাত্র নুর হোসেন শাওন ও ২য় বর্ষের মাসুদ রানা ও সাইফুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সবুজ বলেন, যৌন হেনস্তার ঘটনায় আটক পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা সাত দিনের রিমান্ড আবেদন করেছি। আদালত আবেদন গ্রহণ করে তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এখন আসামিদের থানায় এনে সেদিনের ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করবো।

এর আগে গত শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাত ও শনিবার (২৩ জুলাই) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেপ্তার করেছিল র‌্যাব-৭।

উল্লেখ্য, গত ১৭ জুলাই রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল সংলগ্ন এলাকায় পাঁচ জন দুর্বৃত্তের হাতে শারীরিক হেনস্তার শিকার হন এক ছাত্রী। ওই সময় তার সঙ্গে থাকা বন্ধু বাধা দিলে তাকেসহ ওই ছাত্রীকে মারধর করে বখাটেরা। পরে তাদের কাপড় চোপড় খুলে ভিডিও ধারণ ও ওই ছাত্রীকে ধষণের চেষ্টা করে।

এই ঘটনায় তিনি হাটহাজারী থানায় মামলা দায়ের করেছেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। গত কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়ে এই ঘটনার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।

—ইউএনবি