সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ: যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভ্রমণের গন্তব্য হিসেবে বাংলাদেশকে ‘উচ্চ ঝূকিপূর্ণ’ দেশের তালিকায় যুক্ত করেছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিষয়ক প্রধান সরকারি সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় থাকা দেশগুলো হলো- বাংলাদেশ, বসনিয়া ও হার্জেগোভিনা, পোল্যান্ড, ফিজি, এল সালভাদর এবং হন্ডুরাস। মঙ্গলবার (২৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) সোমবার ভ্রমণের জন্য তার ‘উচ্চ ঝুঁকি’ বিভাগে ছয়টি দেশকে যুক্ত করেছে। এ তালিকায় মধ্য আমেরিকার দু’টি দেশও রয়েছে। করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি ও ঝুঁকি বিবেচনায় সিডিসি দেশগুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করেছে। এগুলো হলো- লেভেল ৩ (উচ্চ ঝুঁকি), লেভেল ২ এবং লেভেল ১। সিডিসির তালিকায় বাংলাদেশ রয়েছে লেভেল ৩ এর ক্যাটাগরিতে অর্থাৎ উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের কাতারে। সিএনএন বলছে, লেভেল ৩ ক্যাটাগরিতে এমন দেশগুলোকে যুক্ত করা হয় যেখানে গত ২৮ দিনে প্রতি ১ লাখ বাসিন্দার মধ্যে ১০০ জনেরও বেশি মানুষের ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ ছাড়া লেভেল ২ এবং লেভেল ১ যথাক্রমে ‘মধ্যম’ এবং ‘নিম্ন’ ঝুঁকি হিসাবে বিবেচিত হয়। এর আগে ২০২১ সালের এপ্রিলে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে মার্কিন নাগরিকদের বাংলাদেশ সফরের বিষয়ে সতর্কতা জারি করেছিলো যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৩২০ জন এবং মারা গেছেন ১১৭ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ২৩ লাখ ২১ হাজার ৯০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৫২ হাজার ৪০৫ জন মারা গেছেন।