সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

মাগুরায় আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

ফাইল ছবি

মাগুরার মহম্মদপুরের পলাশবাড়ী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

এলাকাবাসী জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পলাশবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলজার রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার সকালে রবিউল ও গোলজারের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন বলেন, সংঘর্ষে উভয় পক্ষ অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা করে। এতে ২০ জন আহত হন।

আহতদের ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নড়াইলের লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

পুলিশের দাবি, সংঘর্ষে বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানিয়ে ওসি বলেন, সহিংসতার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

—ইউএনবি