সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

ঝুঁকির মুখে পগবার কাতার বিশ্বকাপ

অনলাইন ডেস্ক :

পল পগবার সুসময় হয়তো সহসা ফিরছে না! ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি শেষে পুরনো ক্লাব ইউভেন্তুসে ফিরেছেন তিনি। কিন্তু বিধি বাম। তুরিনের দলটিতে আনুষ্ঠানিকভাবে ফরাসি মিডফিল্ডারের দ্বিতীয় অধ্যায় শুরু না হতেই চোট বাঁধ সেধেছে। প্রাক-মৌসুমের যুক্তরাষ্ট্র সফরে বার্সেলোনার বিপক্ষে ম্যাচে মাঠে নামার কথা ছিল পগবার। তবে এর এক দিন আগে গত সোমবার ইউভেন্তুসের পক্ষ থেকে তার হাঁটুর চোটের কথা জানানো হয়। অভিজ্ঞ এই মিডফিল্ডারের সেরে উঠতে কতদিন লাগতে পারে, তখন তা জানানো হয়নি। লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্তে তখন বলা হয়েছিল, অন্তত দুই মাস তাকে বাইরে থাকতে হবে। তবে এর মধ্যেই আসতে শুরু করেছে আরও খারাপ খবর। ইউরোপের কয়েকটি সংবাদমাধ্যমে বলা হচ্ছে, পুরোপুরি সেরে উঠতে তার অস্ত্রোপচার করানো লাগবে। সেক্ষেত্রে ২০২২ সালের বাকি সময়ের জন্য ছিটকে যেতে পারেন ২৯ বছর বয়সী ফুটবলার। আর তা হলে, নভেম্বর-ডিসেম্বরে কাতারে হতে যাওয়া বিশ্বকাপে খেলতে পারবেন না তিনি। পগবাকে পুরোপুরি সারিয়ে তুলতে অস্ত্রোপচার করানোর ইচ্ছে ইউভেন্তুসের। তবে বিশ্বকাপ খেলা ঝুঁকিতে পরে যাবে বলে এখনও সিদ্ধান্ত নেননি খেলোয়াড়। সবচেয়ে ভালো সমাধানের জন্য বিশ্বস্ত চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করছে ইউভেন্তুস কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে দ্রুত চিকিৎসা পদ্ধতি এড়াতে চাচ্ছে তারা। কারণ পরবর্তীতে সমস্যা আরও বাড়তে পারে। কিন্তু সমস্যা বিশ্বকাপ, কারণ শিরোপা ধরে রাখার অভিযানে দেশের হয়ে খেলার সুযোগ হাতছাড়া করতে চাইবেন না পগবা। ম্যানচেস্টার ইউনাইটেডে ছয় মৌসুম কাটানোর পর এই মাসের শুরুতে ফ্রি ট্রান্সফারে ইউভেন্তুসে দ্বিতীয় মেয়াদে ফেরেন পগবা। লাস ভেগাসে ইউভেন্তুসের প্রথম প্রীতি ম্যাচে শিভাস গুয়াদালাহাওরার বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে খেলেন তিনি। এরপরই ছিটকে যান চোটে। ২০১৮ সালে ফ্রান্সের হয়ে রাশিয়া বিশ্বকাপ জয়ী পগবা এখন অজানা ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে।