সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

রেকর্ড গড়লেন মঈন আলী

অনলাইন ডেস্ক :

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। ব্রিস্টলে গত রাতে ইংলিশরা জয় পেয়েছে ৪১ রানে। ইংল্যান্ডের দেওয়া ২৩৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৯৩ তুলতে পেরেছে প্রোটিয়ারা। এই ম্যাচে ব্যাট হাতে তান্ডব চালিয়ে ইংল্যান্ডের হয়ে রেকর্ড গড়েছেন অলরাউন্ডার মঈন আলী। টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২৩৪ রানের বিশাল স্কোর দাঁড় করায় ইংল্যান্ড। ৫৩ বলে তিন চার আর আট ছক্কায় ৯০ রানের ইনিংস খেলেন জনি বেয়ারস্টো। তবে এদিন ব্যাট হাতে বেশি বিধ্বংসী ছিলেন মঈন আলী। মাত্র ১৬ বলে অর্ধশত পূরণ করেছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের পক্ষে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড এটি। আগে এই রেকর্ডটি ছিল লিয়াম লিভিংস্টোনের দখলে। মঈন শেষ পর্যন্ত ১৮ বলে ৫২ রান করে থামেন। তার এই ইনিংসে ছিল ছয়টি ছক্কা ও দুটি চার, স্ট্রাইকরেট ২৮৮.৮৯। ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতেই।