সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

সোনারগাঁয়ে নিখোঁজের তিনদিন পর গর্ত থেকে শিশুর লাশ উদ্ধার, ভাবীসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের তিনদিন পর হুমায়রা নামে আট বছর বয়সের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় একটি কাঠ বাগানের গর্ত থেকে লাশটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে নিহত শিশুটির বড় ভাইয়ের স্ত্রীসহ দুইজনকে আটক করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসীর ধারণা, পারিবারিক বিরোধের জের ধরে শিশুটিকে হত্যা করা হয়েছে।

নিহত হুমায়রা ওই ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের দুলাল মিয়ার মেয়ে। সে মৃধাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের বাবা দুলাল মিয়া জানান, হুমায়রা গত সোমবার সকালে তার বড় ভাই সজিবের স্ত্রী বৈশাখীর সঙ্গে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর থেকে সে নিখোঁজ হয়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে শিশুটির কোন সন্ধান না পেয়ে তারা সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করেন।

এদিকে ঘটনার তিনদির পর বৃহস্পতিবার সকালে পাশ্ববর্তী নয়াগাঁও গ্রামের একটি পরিত্যক্ত কাঠ বাগানে মাটিতে পুঁতে রাখা অবস্থায় আংশিক লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানা পুলিশকে জানায়। পরে পুলিশ লাশ উদ্ধার করলে স্বজনরা হুমায়রার লাশ বলে শনাক্ত করেন।

এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যার পর লাশটি মাটিতে পুঁতে রাখে দুর্বৃত্তরা। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ভাইয়ের স্ত্রীসহ দুইজনকে আটক করা হয়েছে।

তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ও মামলার প্রস্তুতি চলছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), মো. আমীর খসরু বলেন, পারিবারিক বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আটক দুইজনকে জিজ্ঞাসাবাদসহ মামলার প্রক্রিয়া চলছে। আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

—-ইউএনবি