সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

রাজশাহী থেকে নিখোঁজ ৪ স্কুলছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার

নিখোঁজের তিন দিন পর রাজশাহী মহানগরীর চার স্কুলছাত্রীকে ঢাকার সাভার থেকে উদ্ধার করা হয়েছে। এসময় অপহরণকারী অভিযুক্ত নারীকে আটক করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ঢাকার সাভারের পূর্ব রাজাসন এলাকা থেকে তাদেরকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. রফিকুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়. গত মঙ্গলবার সকালে নগরীর মহিষবাথান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভুক্তভোগী চার স্কুলছাত্রী স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। বিকালে চার কিশোরী বাড়িতে না ফেরায় অভিভাবকরা খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে স্থানীয় লোকজন তাদের জানায়, চাঁদনী নামের এক নারীসহ ভুক্তভোগী চার কিশোরীকে নগরীর মহিষবাথান কলোনীর উত্তর পার্শ্বে গেট দিয়ে যেতে দেখেছে। পরবর্তীতে ভুক্তভোগী ছাত্রীর অভিভাবকরা অভিযুক্ত চাঁদনীর স্বামীর কাছে গিয়ে জানতে পারে- চাঁদনী কাউকে না জানিয়ে প্রায়ই ঢাকায় যায় এবং ১০-১২ দিন পর আবার ফিরে আসে। এই ঘটনায় এক কিশোরীর বাবা রাজপাড়া থানায় মামলা করেন।

পরবর্তীতে রাজপাড়া থানা পুলিশর বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টায় তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার সাভার মডেল থানার ওই এলাকা থেকে আসামি চাঁদনীকে আটক করে গ্রেপ্তার দেখায়। তার হেফাজতে থাকা ভুক্তভোগী চার কিশোরীকে (স্কুল শিক্ষার্থী) উদ্ধার করে।

—-ইউএনবি