সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

চট্টগ্রামে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, নিহত ১১

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার বড়তাকিয়া স্টেশনের কাছে লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দেড়টার দিকে বড়তাকিয়া স্টেশনের কাছে লেভেল ক্রসিংয়ে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেন যাত্রীবাহী মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম বলেন, ঘটনাস্থলেই ১১ জন নিহত হয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপসহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান সিকদার বলেন, ‘মাইক্রোবাসটিতে ১৪ জন যাত্রী ছিল এবং আহতদের ওই এলাকায় নিয়োজিত ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

তিনি বলেন, আমরা এখনো পরিচয় শনাক্ত করতে পারিনি। তবে নিহতদের মধ্যে সবাই পুরুষ এবং ২০-৩০ বয়সের। জানতে পেরেছি তারা খৈয়াছড়া ঝর্ণা ভ্রমণে এসেছিল। তারা হাটহাজারীর আমান বাজার এলাকা থেকে এসেছিল বলে জানা গেছে। বিস্তারিত পরে জানাতে পারব।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলী জানান, ট্রেনটি বড়তাকিয়া ক্রস করার সময় মাইক্রোবাসটি লাইনে উঠে যায়। এ সময় ইঞ্জিনের ধাক্কায় মাইক্রোবাসটি কিছু দূর চলে যায়। এ ঘটনার পর ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

—-ইউএনবি