সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

উইন্ডিজ শক্তিশালী দল নিয়েই ভারতের মুখোমুখি হবে

অনলাইন ডেস্ক :

ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ভারতের কাছে ধোলাই হওয়ার পর এবার টি-টোয়েন্টির লড়াইয়ে মাঠে নামবে উইন্ডিজ। শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে প্রথম ম্যাচ। এর আগে ভারত এবং নিউজিল্যান্ডের বিপক্ষে দুই সিরিজের জন্যই ১৬ সদস্যের দল ঘোষণা করেছে উইন্ডিজ। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন মারকুটে ব্যাটার শিমরন হেটমেয়ার। টি-টোয়েন্টি দল নির্বাচনে অলরাউন্ডারদের গুরুত্ব দিয়েছেন ক্যারিবিয়ান নির্বাচকরা। হেটমেয়ারের পাশাপাশি দলে রাখা হয়েছে জেসন হোল্ডারকেও। উল্লেখ্য, গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর দেশের হয়ে খেলেননি হেটমেয়ার। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে হোল্ডারও দীর্ঘদিন পর দলে ফিরেছিলেন। কিন্তু কভিড সংক্রমণের জন্য প্রথম দুই ম্যাচ তিনি খেলতে পারেননি। ভারত এবং বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারার পর শক্তিশালী দল গঠনের উপর জোর দিয়েছেন ক্যারিবিয়ান নির্বাচকরা। দলে রাখা হয়েছে ওবেড ম্যাকয়, কিমো পল, ডমিনিক ড্রাকসের মতো অল-রাউন্ডারদের। নেতৃত্ব দেবেন নিকোলাস পুরান। তার ডেপুটি রভম্যান পাওয়েল। অন্যদিকে বিশ্রাম শেষে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।
ওয়েস্ট ইন্ডিজ দল : নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), শামার ব্রুকস, ডমিনিক ড্রেকস, শিমরন হেটমেয়ার, জেসন হোল্ডার, আকেল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, ওবেদ ম্যাকয়, কিমো পল, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ, ডেভন থমাস এবং হেডেন ওয়ালশ।