সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

কক্সবাজারে ১ কেজি ক্রিস্টাল মেথ ও ২০ হাজার ইয়াবা জব্দ, আটক ২

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে শুক্রবার ভোররাতে এক কেজি ক্রিস্টাল মেথ ও ২০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় দুই ব্যক্তিকে আটক করার দাবি করেছে বিজিবি।

বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন-একই উপজেলার রিয়াজ উদ্দিন (২০) ও সাদ্দাম হোসেন (১৯)।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের বিজিবি-২ এর একটি দল উপজেলার হ্নীলা বিওপির কাছে নাফ নদীর তীরে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের আটক করে। তারা মিয়ানমার থেকে দেশে মাদক পাচার করত।

অভিযানে বিজিবি সদস্যরা তাদের কাছ থেকে এক কেজি ছয় গ্রাম ক্রিস্টাল মেথামফেটামিন (ক্রিস্টাল মেথ বা আইস) এবং পাঁচ কোটি ৯১ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পরে আটক দুজনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

—-ইউএনবি