সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার প্রণয় ভার্মা

বর্তমানে ভিয়েতনাম সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মা বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।

ভার্মা শিগগিরই দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

ভার্মা ১৯৯৪ সালে ভারতীয় ফরেন সার্ভিসে যোগ দেন এবং হংকং, সান ফ্রান্সিসকো, বেইজিং, কাঠমান্ডু ও ওয়াশিংটন ডিসিতে কূটনৈতিক দায়িত্ব পালন করেন।

হ্যানয়ে আসার আগে ভার্মা ২০১৭ সালের জুন থেকে নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্ব এশিয়া বিভাগের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি কূটনৈতিক হিসেবে দায়িত্ব গ্রহণের আগে ভারতের পরমাণু শক্তি বিভাগে পরমাণু কূটনীতিক হিসেবেও কাজ করেন।

ভার্মা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাস করে প্রথমে ভারতের বিখ্যাত ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান টাটা স্টিলে তার পেশা জীবন শুরু করেন এবং তারপর ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দেন।

এছাড়াও তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মিডলবেরি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকে চীনা ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

তিনি ২০১৯ সালের ২৫ জুলাই থেকে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেন।

—-ইউএনবি