সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

পান্ডব নদীতে সিমেন্ট বোঝাই ট্রলারডুবি

ফাইল ছবি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পান্ডব নদীতে বৃহস্পতিবার রাতে সিমেন্ট বোঝাই ট্রলার ডুবে গেছে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আলাউদ্দিন মিলন।

ওসি জানান, বরিশাল নগরীর অ‌্যাংকর সি‌মেন্ট ফ্যাক্টরি থেকে এক হাজার বস্তা সিমেন্ট নিয়ে ট্রলারটি রওনা হয়েছিল। রাত সাড়ে ৮টার দিকে ট্রলারটি পান্ডব নদীর উপজেলার আর্শেদের খেয়াঘাট এলাকায় পৌঁছালে বিপরীতমুখী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।

বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান,দুর্ঘটনাকবলিত ট্রলারটিতে দুজন যাত্রী ছিল। তারা সাতরে তীরে উঠেছেন। এর মধ্যে একজন সামান্য আহত হয়েছে। তাকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

—-ইউএনবি