সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

করোনার ৪র্থ ধাপের জরুরি অবস্থার সময় বাড়িয়েছে পেরু

অনলাইন ডেস্ক :

পেরুতে মহামারি করোনার চতুর্থ ঢেউ ছড়িয়ে পড়ায় বৃহস্পতিবার জরুরি অবস্থা সময় বাড়িয়েছে।

আগামী ১ আগস্ট থেকে আরও ২৮ দিনের জন্য জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

সরকারি সংবাদপত্র এল পেরুয়ানোর বলা হয় যে করোনার ফলে মানুষের জীবন ও স্বাস্থ্যকে প্রভাবিত করে এমন গুরুতর পরিস্থিতির কারণে জাতীয় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আট কোটি তিন লাখ ৩৬ হাজার ৭৫৩ জন করোনা টিকা জারি করেছে , এর মধ্যে ৬৮ দশমিক ৬ শতাংশ তৃতীয় ডোজের জন্য এবং ১৭ দশমিক চার শতাংশ চতুর্থ ডোজ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বৃহস্পতিবার পেরুতে ১৪ হাজার ১৮৬ জনের করোনা শনাক্ত এবং ৪১ জনের মৃত্যু হয়েছে। দেশেটিতে এই পর্যন্ত মোট ৩৮ লাখ ৭৩ হাজার ৭০২ জন করোনায় আক্রান্ত এবং দুই লাখ ১৪ হাজার ১২০ জনের মৃত্যু হয়েছে।