সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

ইউরোর ফাইনালে নতুন রেকর্ড

অনলাইন ডেস্ক :

ওয়েম্বলিতে রোববার জার্মানির বিপক্ষে ইংল্যান্ডের নারী ইউরো ২০২২ চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেখতে রেকর্ড ৮৭ হাজার ১৯২ জন দর্শক মাঠে উপস্থিত হয়েছিলেন। পুরুষ ও নারী ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালের কোন ম্যাচে দর্শক উপস্থিতির এটা নতুন রেকর্ড। পাঁচ বছর আগে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে দর্শক উপস্থিতির থেকে কালকের এই রেকর্ড প্রায় দ্বিগুণ বেশি ছিল। এর আগে ওল্ড ট্র্যাফোর্ডে অস্ট্রিয়ার বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে ইউরোর এবারের আসরের শুরু করেছিল ইংল্যান্ড। ঐ ম্যাচে ৬৯ হাজার দর্শক ইংল্যান্ডের সমর্থনে মাঠে উপস্থিত হয়েছিলেন। এটাও একটি নতুন রেকর্ড। নারীদের কোন ম্যাচে এর আগে সর্বোচ্চ ৪১ হাজার দর্শক উপস্থিত ছিলেন। পুরুষদের ইউরোপিয়ান চ্যাম্পিনশীপের ফাইনালে সর্বোচ্চ সংখ্যক দর্শক উপস্থিতির সংখ্যা ছিল ৭৯ হাজার ১১৫ জন। ১৯৬৪ সালের ফাইনালের ঐ ম্যাচটিতে স্পেন ও সোভিয়েত ইউনিয়ন মুখোমুখি হয়েছিল।