সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

জুলাইয়ে মূল্যস্ফীতি কমে ৭.৪৮ শতাংশ: বিবিএস

দেশের সামগ্রিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে। জুলাই মাসে মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৪৮ শতাংশ, যা জুন মাসে ছিল ৭ দশমিক ৫৬ শতাংশ।

বুধবার (৩ আগস্ট) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেয়া জুলাই মাসের হালনাগাদ তথ্যে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জুলাই মাসে খাদ্যে মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ১৯ শতাংশ, যা জুন মাসে ছিল ৮ দশমিক ৩৭ শতাংশ।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ভোজ্যতেল ও চালের দাম নিয়ন্ত্রণের জন্য মূল্যস্ফীতি হ্রাস হয়েছে বলে জানিয়েছেন।

তিনি বলেন, ‘এই প্রবণতা অব্যাহত থাকবে কারণ রাশিয়া ইউক্রেন থেকে গম এবং অন্যান্য খাদ্যশস্য রপ্তানির অনুমতি দিয়েছে।’

—ইউএনবি