সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

তাইওয়ান ছাড়লেন ন্যান্সি পেলোসি

অনলাইন ডেস্ক :

তাইওয়ানের প্রেসিডেন্ট ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বুধবার মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি দেশটি ত্যাগ করেছেন। পেলোসির এই সফর নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে।
পেলোসি ও কংগ্রেসের অন্য পাঁচ সদস্য পরবর্তী যাত্রা বিরতি-স্থল দক্ষিণ কোরিয়ার দিকে রওনা হয়েছেন। তিনি এই এশিয়া সফরে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও জাপানেও যাবেন।
তাইওয়ানে পেলোসি বলেন, স্ব-শাসিত দ্বীপ দেশটির প্রতি তাদের প্রতিশ্রুতি প্রদর্শন করছে প্রতিনিধি দল। তবে চীনের দাবি তাইওয়ানকে তাদের নিয়ন্ত্রণে আসতে হবে।
তাইওয়ানে পেলোসির আগমনের পর সামরিক মহড়া দিয়েছে চীন এবং তার এই সফর তাদের সার্বভৌমত্ব লঙ্ঘনে উসকানি বলে অভিহিত করেছে চীন।