সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

বার্মিংহামে পথ হারালেন সোমা-মৌ

অনলাইন ডেস্ক :

কমনওয়েলথ গেমসে মেয়েদের টেবিল টেনিসে এককে দাপুটে শুরু পেয়েছিলেন সোনম সুলতানা সোমা ও সাদিয়া রহমান মৌ। কিন্তু একজনের দুর্ভাগ্য এবং আরেক জনের ছন্দ হারানোয় শেষ সেই পথচলা। সোমা ছিটকে যান চোটের কারণে প্রতিপক্ষকে ওয়াকওভার দিয়ে। আর মৌ হেরে গেছেন দ্বিতীয় রাউন্ডে। বার্মিংহামে বুধবার সোমা নিজের প্রথম ম্যাচে সলোমন দ্বীপপুঞ্জের কনি সিফিকে ৪-০ সেটে হারান। চার গেমে ১১-১, ১১-৬, ১১-২ ও ১১-৯ ব্যবধানে জয়ের পর দ্বিতীয় ম্যাচ তিনি খেলতে পারেননি। কানাডার প্রতিপক্ষকে ওয়াকওভার দেন সোমা। মৌ নিজের প্রথম ম্যাচে ৪-০ সেটে (১১-৭, ১১-৫, ১১-৬ ও ১১-২) জেতেন ভানুয়াতুর রোয়ানা অ্যাবেলের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে নাইজেরিয়ার এস্তের ওরিবামিসের কাছে ৪-০ সেটে (১১-২, ১১-৭, ১১-৩ ও ১১-৫) হেরে যান মৌ। পুরুষ এককের প্রথম রাউন্ডে নর্দার্ন আয়ারল্যান্ডের ওয়েন ক্যাথকার্টের কাছে ৪-০ সেটে হেরেছেন রামহীম লিয়ান বম। মালদ্বীপের মুসা মুনসিফ আহমেদের বিপক্ষে দারুণ লড়াইয়ের পর ৪-৩ সেটে কষ্টের জয় পেয়েছেন রিফাত সাব্বির। প্রথম গেমে ৮-১১ ব্যবধানে হারের পর দ্বিতীয় গেমও ৫-১১ পয়েন্টে হারেন সাব্বির। ঘুরে দাঁড়ান তৃতীয় সেটে, জিতে নেন ১১-৬ গেমে। পরের সেটে ১১-৪ গেমে জিতে সমতা ফেরান। পঞ্চম সেটে মুসা ১১-৭ গেমে জিতে ফের এগিয়ে যান। এরপর টানা দুই সেটে ১১-৮, ১১-৭ ব্যবধানে জিতে শেষ হাসি সাব্বিরের। তবে দ্বিতীয় রাউন্ডে ঘানার প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে ৪-০ সেটে হেরে গেছেন সাব্বির।