সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

আবারও আসামকে উড়িয়ে জয় পেল বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

ভারত সফরটা দারুণ কাটছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দলের। আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে তিন দিনের দুই ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানেই জিতেছে বাংলাদেশের যুবারা। কোনো ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি স্বাগতিকরা, সহজ জয় পেয়েছে সফরকারীরা। গৌহাটির আমিনগাও ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় তিন দিনের ম্যাচটিতে ইনিংস ও ২৪৪ রানের বিশাল ব্যবধানে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। প্রথম ম্যাচে জয়ের ব্যবধান ছিল ১০ উইকেট। এবার দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশের যুবাদের করা ৮ উইকেটে ৪৩১ রানের সংগ্রহ দুই ইনিংসে ২০ উইকেট হারিয়েও টপকাতে পারেনি আসামের যুবারা। ম্যাচের প্রথম ইনিংসে সফরকারীদের পক্ষে সেঞ্চুরি হাঁকান জাওয়াদ আবরার ও হাসানুজ্জামান। ওপেনার জাওয়াদ ২০৩ বলে ১৮ চার ও ৫ ছয়ে করেন ১৩৯ রান। হাসানুজ্জামান মাত্র ৮৩ বলে ১৪ চার ও ৭ ছয়ে করেন ১১৪ রান। এ ছাড়া কালিম সিদ্দিকী ৭২ রান করলে ৮ উইকেটে ৪৩১ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। জবাব দিতে নেমে প্রথম ইনিংসে মাত্র ৬৮ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন সবশেষ স্কুল ক্রিকেট মাতানো শাইখ ইমতিয়াজ শিহাব। এ ছাড়া সঞ্জিত মজুমদার, আল ফাহাদ ও ফারহান শাহরিয়ার নেন দুইটি করে উইকেট। ৩৬৩ রানে পিছিয়ে থেকে ফলো-অনে পড়ে আসাম। দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেনি তাদের ব্যাটাররা। এবার খানিক উন্নতি করে তারা অলআউট হয় ১১৯ রানে। এই ইনিংসে ফারহান শাহরিয়ার নেন ৫ উইকেট। এ ছাড়া সামিউন বশির ৩ ও ইমতিয়াজ শিহাবের শিকার ২টি করে উইকেট। তিন দিনের ম্যাচের সিরিজ জেতার পর এবার আসামের যুবাদের বিপক্ষে পঞ্চাশ ওভারের ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশের যুবারা। আগামী ৮, ১১ ও ১৩ আগস্ট হবে দুই দলের মধ্যকার তিনটি একদিনের ম্যাচ।