সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

বড় জয়ে পিএসজির মৌসুম শুরু

অনলাইন ডেস্ক :

লিগ ওয়ানে নতুন মৌসুমের শুরুটা দুর্দান্ত করেছে পিএসজি। লিওনেল মেসির জোড়া গোল আর নেইমার-আশরাফ হাকিমিদের গোলের জাদুতে ক্লেহমোহকে স্রেফ উড়িয়ে দিয়েছে প্যারিসের ক্লাবটি। শনিবার দিবাগত রাতে অনুষ্ঠিত ম্যাচে ক্লেহমোকে ৫-০ গোলে হারিয়েছে পিএসজি। দলের জয়ের ম্যাচে জোটা গোল করেছেন লিওনেল মেসি, আর একটি করে গোল করেছেন নেইমার, হাকিমি ও মারকুয়েনাস। লিগ ওয়ানের শিরোপা ধরে রাখার অভিযানের শুরুতে আজ কিলিয়ান এমবাপ্পেকে পায়নি পিএসজি। পায়ের পেশির চোটে ক্লেহমোর বিপক্ষে খেলতে পারেননি এই ফরাসি ফরোয়ার্ড। তবে মেসি-নেইমারসহ বাকি সবাইকেই পেয়েছেন নতুন কোচ ক্রিস্তফ গালতিয়ে। নিজেদের মাঠে এদিন ম্যাচের নবম মিনিটেই দলকে লিড এনে দেন নেইমার। ডি-বক্সের মুখ থেকে নিখুঁত শটে গোলটি করেন ব্রাজিল তারকা। ২৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হাকিমি। বিরতিতে যাওয়ার আগেই স্কোরলাইন ৩-০ করেন মারকুয়েনাস। বিরতির পর নিজেদের রক্ষণ ধরে খেলে পিএসজি। আর শেষ দিকে গিয়ে চমক দেখান মেসি। শেষ দিকে ছয় মিনিটের ব্যবধানে দুটি গোল করেন আর্জেন্টাইন তারকা। ৮০তম মিনিটে নেইমারের সঙ্গে বল দেওয়া নেওয়ার মাঝেই কোনাকুনি শটে স্কোরলাইন ৪-০ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এরপরই আরেকটি গোল করে দলকে বড় জয় উপহার দেন মেসি।