সাম্প্রতিক
তারেক রহমানকে দিল্লিতে কেন চায় ভারত? ‘বাবাকে নির্লজ্জভাবে মেরে ফেলার চেষ্টা চলছে’, ইমরান খানের ছেলেদের বিস্ফোরক অভিযোগ কক্সবাজারে ৩ বিলাসবহুল গাড়ি জব্দ, মালিকরা বলছেন ‘বাবার উপহার’ গ্রামে লোডশেডিং কমাতেই ঢাকা হল ‘অন্ধকার’ ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা ইরানের শিগগিরই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, ‘বিনা খরচে’ যাবেন ১০ হাজার কর্মী মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান প্রসঙ্গে জয়সোয়াল, আমরা সব ঘটনার ওপর ‘নজর রাখছি’ নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৫৪৭, এখনও নিখোঁজ ৫১৭ বিদেশি সবজিতে স্বস্তি ফিরলেও বাজার অস্থির তেল-চিনি-ময়দায়, চড়া মাছ-ডিম-মুরগিও ‘ভাগ্যিস প্রেমের নাটক করার বয়স নাই’, আইনি নোটিশ নিয়ে ফারিয়ার কটাক্ষ
Skip to content

‘দ্য গ্রে ম্যান’-এর সিকুয়েলেও ধানুশ

অনলাইন ডেস্ক :

রুশো ব্রাদার্স পরিচালিত ‘দ্য গ্রে ম্যান’-এর প্রথম পর্বের মতোই সিকুয়েলেও থাকছেন ধানুশ। ইনস্টাগ্রামের এক অডিও বার্তায় অভিনেতা নিজেই জানিয়েছেন এই খবর। ইনস্টাগ্রামে শেয়ার করা অডিও বার্তায় ধানুশ বলেছেন, ‘সিক্স, আমি লোন উলফ। আমি শুনেছি আমরা দুজনেই একই মানুষকে খুঁজছি। আপনাকে কিছু পরামর্শ দিতে চাই। খোঁজা বন্ধ করুন, সময় নষ্ট করছেন। কারণ তাকে যদি আমি খুঁজে পাই, তখন আপনার খুঁজে বের করার কিছুই থাকবে না। আর যদি আপনি খুঁজে পান, তাহলে আপনি আপনাকে খুঁজে বের করবো।’ গত (২২জুলাই) নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘দ্য গ্রে ম্যান’। এই স্পাই অ্যাকশন থ্রিলারের মূল চরিত্রে অভিনয় করেছেন রায়ান গসলিং, ক্রিস ইভানস ও অ্যানা দে আরমাসের মতো হলিউড তারকারা। দর্শকের প্রশংসা পেয়েছে ধানুশের চরিত্রটিও। নেটফ্লিক্সে ‘দ্য গ্রে ম্যান’ মুক্তি পাওয়ার পর ৯৩টি দেশের ট্রেন্ডিং-এর টপে ছিল। এখন পর্যন্ত ৯৬.৪৬ মিলিয়ন ঘণ্টা দেখা হয়েছে ছবিটি। সূত্র: বলিউড হাঙ্গামা