সাম্প্রতিক
তারেক রহমানকে দিল্লিতে কেন চায় ভারত? ‘বাবাকে নির্লজ্জভাবে মেরে ফেলার চেষ্টা চলছে’, ইমরান খানের ছেলেদের বিস্ফোরক অভিযোগ কক্সবাজারে ৩ বিলাসবহুল গাড়ি জব্দ, মালিকরা বলছেন ‘বাবার উপহার’ গ্রামে লোডশেডিং কমাতেই ঢাকা হল ‘অন্ধকার’ ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা ইরানের শিগগিরই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, ‘বিনা খরচে’ যাবেন ১০ হাজার কর্মী মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান প্রসঙ্গে জয়সোয়াল, আমরা সব ঘটনার ওপর ‘নজর রাখছি’ নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৫৪৭, এখনও নিখোঁজ ৫১৭ বিদেশি সবজিতে স্বস্তি ফিরলেও বাজার অস্থির তেল-চিনি-ময়দায়, চড়া মাছ-ডিম-মুরগিও ‘ভাগ্যিস প্রেমের নাটক করার বয়স নাই’, আইনি নোটিশ নিয়ে ফারিয়ার কটাক্ষ
Skip to content

ব্যক্তিগত ছবি নিয়ে অনুরোধ করলেন জ্যাকলিন

অনলাইন ডেস্ক :

বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। ভারতের আলোচিত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে এই অভিনেত্রীর ঘনিষ্ঠতা নিয়ে অনেকদিন ধরেই নানা গুঞ্জন উড়ছে। একাধিকবার তাদের ঘনিষ্ঠ ছবিও প্রকাশ পেয়েছে। গত জানুয়ারিতেও জ্যাকলিন-সুকেশের একটি অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এসব বিষয় নিয়ে দারুণভাবে আহত জ্যাকলিন। ম্যাশেবল ইন্ডিয়াকে এ অভিনেত্রী বলেন ‘আমি খুব জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আমার মিডিয়ার বন্ধুদের অনুরোধ, তারা যেন আমার ব্যক্তিগত ছবি প্রচার না করে; যা আমার গোপনীয়তায় হস্তক্ষেপ করে।’ সোশ্যাল মিডিয়ায় জ্যাকলিনকে নিয়ে নানারকম নেতিবাচক মন্তব্য ঘুরে বেড়াচ্ছে। এ বিষয়ে এই অভিনেত্রী বলেন, ‘মানুষ হিসেবে চাই, মানুষ আমাদের পছন্দ করুক, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কেউ যদি আপনাকে অপছন্দ করে, তাহলে আপনারও খারাপ লাগবে। আমি জানি না আমি কী ভুল করেছি। একজন তারকা হিসেবে আপনি বিখ্যাত, যখন কেউ আপনাকে অপছন্দ করে আর সেটা হাজার গুণ বেশি ছড়িয়ে পড়ে। আমি মনে করি, সবচেয়ে কঠিন বিষয় হলো বোঝা এবং মেনে নেওয়া। আপনাকে সত্যের মুখোমুখি হতে হবে, সবাই আপনাকে পছন্দ করবে না। তারা আপনার প্রতি কঠিন হবে। আপনাকে তা গ্রহণ করতে হবে।’ ‘বিক্রান্ত রোনা’ সিনেমায় সর্বশেষ দেখা যায় জ্যাকলিনকে। সিনেমাটিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেন তিনি। বর্তমানে হিন্দি ভাষার ‘সার্কাস’ ও ‘রাম সেতু’ সিনেমার কাজ তার হাতে রয়েছে। এ দুটো সিনেমায় তার সহশিল্পী হিসেবে কাজ করছেন রণবীর সিং, পূজা হেগড় এবং অক্ষয় কুমার।