সাম্প্রতিক
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তি সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের সিএনজি স্টেশনে গ্যাস নেই, বাসার চুলাতেও আগুন জ্বলে না গোপালগঞ্জে ৮-১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বিদ্যুৎ অফিস সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার পাইলটের গাঁজাসেবন, মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়ম, নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর নোয়াখালীতে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, বিপাকে ২৯ হাজার গ্রাহক রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ, বিলবোর্ড ৭টায় মন্ত্রিসভা ও বিএনপিতে পরিবর্তনের হাওয়া
Skip to content

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেননি: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেট দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করেননি। তবে উভয় পক্ষই বেশ কয়েকটি বিষয়ে আলোচনা করেছে।
কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু, ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ), মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং সামগ্রিক অধিকার সংক্রান্ত বিষয়গুলো এ আলোচনায় স্থান পেয়েছে।
রবিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্যাচেলেটের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় আনিসুল হক আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার মানবাধিকার বিষয়কে অত্যন্ত গুরুত্ব দেয়। কারণ তিনি মানবাধিকার লঙ্ঘনের শিকার।
চারদিনের সফরে রবিবার সকালে ঢাকায় পৌঁছেছেন মিশেল ব্যাচলেট। তিনি আইনমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন ছাড়াও সরকারের মন্ত্রিসভার অন্যান্য সদস্য, জাতীয় মানবাধিকার কমিশন, যুব প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি এবং শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময় করবেন।
১৫ আগস্ট বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন মিশেল ব্যাচলেট।

—ইউএনবি