সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

পুরান ঢাকায় অগ্নিকাণ্ড: হোটেল মালিক গ্রেপ্তার

পুরান ঢাকার চকবাজারের কামালবাগ এলাকায় সোমবার ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুর ঘটনায় বরিশাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মালিক থেকে মোহাম্মদ ফখরুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চকবাজার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাজীব কুমার সরকার জানান, মঙ্গলবার ভোরে কেরানীগঞ্জ থেকে মোহাম্মদ ফখরুদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত রুবেলের বড় ভাই মোহাম্মদ আলী সোমবার রাতে চকবাজার থানায় রেস্টুরেন্ট মালিক ও ভবন মালিকসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিহতদের স্বজনদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে বলে ওই কর্মকর্তা জানান।

প্রসঙ্গত, সোমবার চকবাজারের কামালবাগ এলাকায় প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জনের মৃত্যু হয়। নিহতরা সবাই আগুন লাগা চারতলা ভবনের নিচতলায় অবস্থিত রেস্তোরাঁর কর্মচারী।

—ইউএনবি