সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বগুড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে সাংবাদিক নিহত

বগুড়ার শাজাহানপুরে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে এক সাংবাদিক নিহত ও চারজন আহত হয়েছেন। শাজাহানপুর উপজেলার শাকপালা মোড়ে বুধবার সন্ধ্যা ৬টার দিকে দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম নবী রহমান দুপচাঁচিয়ার তালোড়া এলাকার বাসিন্দা ও বগুড়া থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক কালের খবর পত্রিকার সাংবাদিক ও কলামনিস্ট।

কৈগাড়ী ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাজু কামাল জানান, বুধবার উপজেলার শাকপালা মোড়ে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কাজে ব্যবহৃত শাকপালাগামী একটি ট্রাকের সঙ্গে সাতমাথাগামী সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংর্ঘষ হয়। এতে অটোরিকশার পাঁচ আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত ৯টার দিকে সাংবাদিক গোলাম নবী রহমান মারা যান।

—ইউএনবি