সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গাজীপুরে প্রাইভেট কারে মিলল শিক্ষক দম্পতির লাশ

গাজীপুরে প্রাইভেট কারের ভেতর থেকে শিক্ষক দম্পতির উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলার বড়বাড়ি বগারটেক এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন-নগরের টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম জিয়াউর রহমান মামুন ও তার স্ত্রী টঙ্গীর আমজাদ আলী সরকার পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী ইংরেজি বিভাগের শিক্ষিকা মাহমুদা আক্তার জলি।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দলাল জানান, বুধবার সন্ধ্যায় প্রধান শিক্ষক জিয়াউর রহমান তার স্ত্রীকে নিয়ে নিজেদের প্রাইভেট কারে স্কুল থেকে বের হন। সন্ধ্যায় নিহতের ছেলে মেরাজের সঙ্গে মোবাইল ফোনে সর্বশেষ তাদের কথা হয়। এরপর থেকে তাদের মোবাইল সংযোগ বন্ধ পাওয়া যায়। রাতে তারা ফিরে না আসায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে এবং পুলিশের খবর দেয়। পরে তাদের ছেলে বৃহস্পতিবার সকালে বাসা থেকে এক কিলোমিটার দূরে বগাটেক এলাকায় রাস্তার পাশে গাড়িটি এবং ভেতরেই বাবা ও মায়ের নিথর দেহ দেখতে পায়।

ওসি জানান, লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাহাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন তদন্ত টিম কাজ করছে।

—ইউএনবি