সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

বিজয়নগরে মাদক উদ্ধার ও বিভিন্ন মামলার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া :

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় মাদক উদ্ধার অভিযান ও বিভিন্ন মামলার আসামি গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার ১৮ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মো: আনিসুর রহমান এর নির্দেশক্রমে বিজয়নগর থানা পুলিশ গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারের লক্ষ্যে এক সাঁড়াষি অভিযান পরিচালনা করেন। অভিযান কালে এসআই মোঃ জুয়েল রানা ভূইয়া সঙ্গীয় অফিসার এএসআই আব্দুল ওয়াদুদ ৩০ কেজি গাঁজাসহ আসামী মোঃ আল আমিন ও মোঃ খাইরুল ইসলামকে গ্রেফতার করেন।

থানায় কর্মরত এসআই মো: আব্দুর রশীদ সঙ্গীয় এএসআই সৈয়দ নাছির উদ্দিন ও ফোর্সসহ ৪ কেজি গাঁজাসহ আসামি মোঃ স্বপন মিয়াকে গ্রেফতার করেন। সে উপজেলার পত্তন ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের শাহ আলমের ছেলে।

এসআই মোঃ ইউসুফ আলী মজুমদার সঙ্গীয় ফোর্সসহ বিজয়নগর থানার মামলা নং-৩০(০৮)২২ এর আলামত ১ টি চোরাই গরু উদ্ধার পূর্বক ২ জন আসামি মো: মামুন মিয়া ও রাকিব মিয়াকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

এ বিষয়ে বিজয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ জানান মাদক উদ্ধার অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেফতারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে সুপর্ধ করা হয়েছে।