সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

জন্মাষ্টমীতে সিলেটে উৎসবমুখর শোভাযাত্রা

জেলা প্রতিনিধি, সিলেট:

হিন্দু ধর্মালম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ অবির্ভাব তিথি জন্মাষ্টমী উৎসব উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় ভক্তদের মুখে ছিল ‘হরে কৃষ্ণ’ মহামন্ত্র কীর্তন।

শুক্রবার (১৯ আগস্ট) জন্মাষ্টমীর সবচেয়ে বড় আকর্ষণ ঐতিহ্যবাহী এই শোভাযাত্রায় মুখরিত হয়ে উঠে সিলেট নগরীর বিভিন্ন এলাকা।

সকাল সাড়ে ৯ টায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে এ বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে ইসকন সিলেট মন্দিরে শেষ হয় শোভাযাত্রা।

হাজার হাজার ভক্ত নানা সাজে সজ্জিত হয়ে এ শোভাযাত্রায় অংশ নেন। তাদের হাতে ছিল মৃদঙ্গ, করতালসহ বিভিন্ন বাদ্যযন্ত্র।

শোভাযাত্রা শেষে ইসকন সিলেট মন্দিরে কীর্তনমেলা, আলোচনা সভা ও মহা-অভিষেক অনুষ্টিত হয়।