সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

জাহাজ পরিষ্কার করবে রোবট!

অনলাইন ডেস্ক :

এখন থেকে জাহাজ ও ট্যাংকও পরিষ্কার করবে রোবট। বেইজিংয়ে চলমান বিশ্ব রোবট সম্মেলন (ডব্লিউআরসি) ২০২২-এ এমনই নতুন রোবট প্রদর্শন করা হয়েছে।

সম্মেলনে ১৩০টি প্রতিষ্ঠানের ৫০০’র বেশি রোবট প্রদর্শন করা হয়। যেগুলোর মধ্যে ৩০টিরও বেশি রোবট প্রথমবারের মতো দেখানো হয়। এবারের সম্মেলনে বিশ্বের নানা দেশ থেকে প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করেছে।

বেইজিংয়ে ২০১৫ সালে প্রতিষ্ঠিত রোবট++ নামের প্রতিষ্ঠানটি শিপইয়ার্ড ও ট্যাংকয়ে কাজ করার জন্য রোবটিক সমাধান দিয়ে থাকে। এবছর তারা জাহাজ নির্মাণ কাজে সাহায্যকারী রোবট নিয়ে এসেছে। এই রোবট চুম্বকের সাহায্যে দেয়াল বেয়ে উঠতে পারে। এটি জাহাজ ও ট্যাংক পরিষ্কার করতে, দেয়ালের রঙ ও মরিচা তুলতে সক্ষম।

সাংহাই ফ্যাব-ইউনিয়ন টেকনোলজি কোম্পানি লিমিডেট (ফ্যাব-ইউনিয়ন) নামের প্রতিষ্ঠানটি প্রযুক্তিগত নকশা, গবেষণা, উন্নয়ন এবং ‘স্থাপত্যে ডিজিটাল নকশা এবং বুদ্ধিদীপ্ত নির্মাণ’ অনুশীলনে সিদ্ধহস্ত।

এবছর তারা তাদের বড় আকারের ত্রিমাত্রিক প্রিন্টার বিশিষ্ট রোবট দেখাচ্ছে যা ব্লকচেইন প্রযুক্তির সঙ্গে সমন্বিত। রোবটিক এই ত্রিমাত্রিক প্রিন্টারটি বড় আকারের স্থাপনাও প্রিন্ট করতে পারে।

সম্মেলনে রোবটসহ নানা প্রযুক্তি দেখতে শিশুদেরও ভিড় করতে দেখা যায়।