সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ভোলায় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু গ্রেপ্তার

ভোলার লালমোহন উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। সোমবার রাত ১০টার দিকে লালমোহন উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের বাতির খাল এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

তারা হলেন-শাকিল, ধলু মিয়া, সোহাগ, রাকিব, রাকিব মিয়া ও মানিক। তাদের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ ও হিজলায়।

স্থানীয়রা জানায়, সোমবার রাত ১০টার দিকে লালমোহন উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাতির খালে ১২ সদস্যের জলদস্যু দল একটি দ্রুতগতি সম্পন্ন ট্রলার নিয়ে আসে। তারা বাতিরখাল ঘাট থেকে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। এসময় স্থানীয়রা জলদস্যুদের ঘেরাও করে পুলিশকে খবর দেয়।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, খবর পেয়ে অস্ত্রসহ ছয় জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তারা জলদস্যুতার সাথে যুক্ত। তাদের বিরুদ্ধে লালমোহন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

—ইউএনবি