সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

চাঁপাইনবাবগঞ্জে ৯ লাখ টাকার কচ্ছপের হাড় উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী দাদনচক মাঠ এলাকা থেকে ৯ লাখ টাকার কচ্ছপের হাড় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে ৯ লাখ টাকার ৬ কেজি ওজনের কচ্ছপের হাড়গুলো উদ্ধার করা হয়।

মঙ্গলবার বিকেলে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নিজস্ব তথ্যের ভিত্তিতে চৌকা বিওপির নায়েক নূর ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সোমবার রাত দেড়টার দিকে দাদনচক মাঠ এলাকায় তিনজন চোরাকারবারীকে দেখে ধাওয়া করলে তারা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে বস্তা থেকে ৬ কেজি কচ্ছপের হাড় উদ্ধার করে। যার মুল্য ৯ লাখ টাকা। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

এ ব্যাপরে প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

—-ইউএনবি