সাম্প্রতিক
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তি সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের সিএনজি স্টেশনে গ্যাস নেই, বাসার চুলাতেও আগুন জ্বলে না গোপালগঞ্জে ৮-১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বিদ্যুৎ অফিস সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার পাইলটের গাঁজাসেবন, মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়ম, নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর নোয়াখালীতে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, বিপাকে ২৯ হাজার গ্রাহক রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ, বিলবোর্ড ৭টায় মন্ত্রিসভা ও বিএনপিতে পরিবর্তনের হাওয়া
Skip to content

চট্টগ্রামে সাড়ে ৩ কোটি টাকার আফিমসহ যুবক আটক

চট্টগ্রামের সাতকানিয়ায় প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের তিন কেজি ৫৮ গ্রাম আফিম পাচারকালে এক যুবককে আটক করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার কেরানীহাট ও বান্দরবান মহাসড়কের থেকে তাকে আটক করে র‌্যাব।

আটক সুমন তংচংগ্যা (২৮) বান্দরবান সদরের বাকিচড়া এলাকার প্রভাত তংচংগ্যা ছেলে।

সোমবার দুপুরে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার সাতকানিয়া কেরানীহাট ও বান্দরবান মহাসড়কের আফিম ক্রয় বিক্রয় হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সুমন তংচংগ্যাকে আটক করে র‌্যাব। পরবর্তীতে তার কাছে থাকা প্লাষ্টিকের ব্যাগ থেকে ৩ কেজি ৫৮০ গ্রাম আফিম উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া আফিমের আনুমানিক মূল্য তিন কোটি ৫৮ লাখ টাকা।

আইনগত ব্যবস্থা নিতে আটক যুবক ও উদ্ধার করা আফিম সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

—-ইউএনবি