সাম্প্রতিক
কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ শীতের আগাম সবজির দাম চড়া, মাছ-মাংসেও মিলছে না স্বস্তি বাংলাদেশের মতো ভারতেও সরকার বদলের চেষ্টা চলছে: রাজনাথ সিং ড. ইউনূসকে অ্যাওয়ার্ড দিলেন হিলারি ক্লিনটন, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি হাসিনাকে ফেরাতে দিল্লিকে চাপ দেবে ঢাকা, কনস্যুলার সংলাপে থাকেছ যেসব বিষয় সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী চুয়েটের সদস্যদের ছাড়াই উপাচার্যের অনলাইনে সিন্ডিকেট সভা কোনো সম্প্রদায়কে ভোটব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী এনবিআরের দুই কর্মীর কাছে আসে প্রশ্নপত্র, পরে উত্তর তৈরি করে ছড়ায় চক্র: এসআরবি দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি
Skip to content

শ্রীলঙ্কার ক্রিকেটপ্রেমীর সঙ্গে দেখা করলেন কোহলি-রোহিত

অনলাইন ডেস্ক :

প্রায় সব ক্রিকেট খেলুড়ে দেশেই দু-একজন পাগল ক্রিকেটপ্রেমী থাকেন, যারা একপর্যায়ে ওই দেশের ক্রিকেটের ‘অ্যাম্বাসেডার’ হয়ে যান। বাংলাদেশের টাইগার শোয়েব, ভারতের সুধীর গৌতমের মতো শ্রীলঙ্কারও আছে গায়ান সেনানায়েকে। বিশেষ চাহিদাসম্পন্ন এই ক্রিকেটপ্রেমীর সঙ্গে আবার ভারতীয় ক্রিকেটারদের খুব খাতির। সে কারণেই এবার তার সঙ্গে দেখা করলেন ভারতীয় ক্রিকেটের দুই বড় তারকা বিরাট কোহলি আর রোহিত শর্মা। সংযুক্ত আরব আমিরাতে চলছে এশিয়া কাপের আসর। করোনা পরবর্তী সময়ে জৈব সুরক্ষা বলয়ের কোনো বাধ্যবাধকতা নেই। তাই ভক্তদের সঙ্গে প্রায়ই দেখা যাচ্ছে ক্রিকেটারদের। কোহলি যেমন এক বিশেষ চাহিদাসম্পন্ন পাকিস্তানি ভক্তের সঙ্গে সেলফি তুলেছেন, আবার রোহিত পাকিস্তানি এক ভক্তের জন্য মাঠ পেরিয়ে তার-কাঁটার বেড়ার কাছে গিয়ে হাত মিলিয়েছেন। এবার দুই তারকা একসঙ্গে সাক্ষাত করলেন তাদের লঙ্কান ভক্তের সঙ্গে। আফগানিস্তানের কাছে প্রথম ম্যাচ হেরে এশিয়া কাপ শুরু করেছে শ্রীলঙ্কা। দলকে সমর্থন দিতে সেনানায়েকে আছেন দুবাইয়ে। সোমবার তার সঙ্গে দেখা করেন রোহিত আর কোহলি। দুই সুপারস্টারের সঙ্গে ছবি তুলে সোশ্যাল সাইটে তা পোস্ট করেছেন সেনানায়েকে। কোহলির সঙ্গে তার পুরনো সম্পর্ক। ২০১৭ সালে কোহলি-আনুশকার বিয়ের রিসিপশনে তিনি উপস্থিত ছিলেন। শচীন টেন্ডুলকারের সঙ্গেও তাকে দেখা গেছে।