সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রামগড়ে বিজিবির হাতে ১২ লক্ষ টাকার ভারতীয় ওষুধ আটক

জেলা প্রতিনিধি, রামগড়(খাগড়াছড়ি) :
খাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি ব্যাটালিয়নের মাদক ও চোরাচালান বিরোধী অব্যাহত অভিযানে প্রায় ১২ লক্ষ টাকার বিভিন্ন প্রকারের ভারতীয় ওষুধ আটক করা হয়েছে। বিজিবি জানায়, সোমবার (২৯ আগষ্ট) রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধীনস্থ মহামুনি বিওপির বিজিবির একটি টহল দল সীমান্তবর্তী নদীরকুল কলাবাগন নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ১১৯০ প্যাকেটভর্তি বিভিন্ন প্রকারের ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত ওষুধের মূল্য ৮ লক্ষ ৩৩ হাজার টাকা। এর আগে শনিবার মহামুনি বিওপির আওতাধীন খানাঘাট নাম সীমান্ত এলাকা হতে প্রায় ৪ লক্ষ টাকা মূল্যের ৮০০ প্যাকেট বিভিন্ন প্রকারের ভারতীয় ওষুধ আটক করে বিজিবি।। আটককৃত ভারতীয় ওষুধ সীতাকুন্ড কাস্টমসে জমা দেয়া হয়েছে।