সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ডিএনসিসি ভবনে অগ্নিকাণ্ড

রাজধানীর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) অফিস ভবনে বৃহস্পতিবার আগুন লেগেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

সকাল সোয়া ৭টার দিকে ভবনের সপ্তম তলায় লিফটের পাশে অবস্থিত ইলেকট্রিক কন্ট্রোল রুমে আগুনের সূত্রপাত হয়।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় সকাল ৮ টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, তদন্তের পর আগুন লাগার সঠিক কারণ জানা যাবে।

—-ইউএনবি