সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বেনাপোল সীমান্তে দুইজন আটক, ১০ স্বর্ণের বার জব্দ

বেনাপোলের পুটখালী সীমান্তে দুইজনকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে আটকের সময় তাদের কাছ থেকে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

আটক দুইজন হলেন- বেনাপোল পোর্ট থানার খলসী গ্রামের মো. রমজান আলী হাবিবুর রহমান (২৯) ও মো. আবু বক্কর আক্তারুল ইসলাম (২৫)।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান বলেন, বুধবার দুপুরে পুটখালী সীমান্তের ইছাপুর খালপাড় জামে মসজিদের পাশে রাস্তার ওপর মোটর সাইকেলসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, পরে এই দুই পাচারকারীর দেহ তল্লাশি করে জিন্সের প্যান্টের পকেট থেকে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের ওজন এক কেজি ১৬৬ গ্রাম। যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।

এছাড়া আটক দু’জনের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তানভীর রহমান।

—-ইউএনবি