সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ভিয়েতনামে বারে অগ্নিকা-, মৃত্যু বেড়ে ৩২

অনলাইন ডেস্ক :

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে হো চি মিন শহরের কাছে একটি কারাওকে বারে গত গত মঙ্গলবার অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে মৃতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার রাতে কারাওকে কমপ্লেক্সটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। এতে বারটির ক্রেতা ও কর্মীরা আটকা পড়েন। বিবিসির খবরে বলা হয়েছে, চার ব্যক্তি আগুন থেকে বাঁচতে দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে লাফিয়ে পড়েন। তবে তারা আহত হলেও বেঁচে গেছেন। অ্যালার্ম বাজার কিছুক্ষণের মধ্যেই দমকলকর্মীরা ঘটনাস্থলে এসে হাজির হন। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয়ের দাপ্তরিক মুখপত্র কং আন নিয়ান জান ৩২ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছেন। তিনি জানান নিহতের মধ্যে ১৭ জন পুরুষ ও ১৫ জন নারী। জননিরাপত্তা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অগ্নিকা-ের সময় বারটিতে প্রায় ৬০ জন মানুষ ছিল। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, বারের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তৃতীয় তলায় ছড়িয়ে পড়ে যেখানে অনেক দাহ্য উপাদান ছিল।