সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০

গোপালগঞ্জে সড়কের ওপর থাকা স্কেভেটরের সাথে যাত্রীবাহী বাসের ধাক্কায় দু’জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। বুধবার রাত ১২টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ায় এ ঘটনা ঘটে।

নিহতদের একজন বাচ্চু মোল্লা (৫০) খুলনার রূপসা উপজেলার মজিদ মোল্লার ছেলে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক আবু নাঈম মো. তোফাজ্জেল হক জানান, মহাসড়কের ওপর থাকা স্কেভেটের সাথে ঢাকাগামী দিগন্ত পরিবহনের একটি বাসের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে চালকসহ দু’জন নিহত এবং ১০ যাত্রী আহত হয়।

তিনি জানান, খবর পেয়ে গোপালগঞ্জের থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

—-ইউএনবি