সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রংপুুরে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যাক্তিদের মাঝে চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

রংপুুর জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যাক্তিদের মাঝে ২১ কোটি ২৩ লাখ ১০ হাজার ৯৮৬ টাকার চেক বিতরণ করা হয়। বুধবার দুপুর ২ টায় রংপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুুর জেলার পীরগঞ্জ ও মিঠাপুকুর দুই উপজেলার মোট ১২৫ জন ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত জমি মালিকদের মাঝে চেক প্রদান করেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। এ সময় রংপুর জেলা প্রশাসক বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে রংপুর জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পীরগঞ্জ ও মিঠাপুকুর দুই উপজেলার মোট ১২৫ জন জমি মালিকদের মাঝে এই চেক বিতরণ করা হয়। সকলে প্রতি সরকারের এই উন্নয়নমূখী পদক্ষেপ চলমান থাকবে। এ সময় উপস্থিত ছিলেন রংপুরের আতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) এডাব্লিউএম রায়হান শাহ, রংপুর জেলা ভূমি অধিগ্রহন কর্মকর্তা আমিনুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুর মোহম্মদ মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ।##