সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রংপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নবজাতসহ নিহত ৩

রংপুরের তারাগঞ্জ উপজেলায় রবিবার ভোরে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে সাত দিনের শিশুসহ তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন।

নিহত অপর দুজন হলেন বন্যা (৩০) এবং রফিকুল ৪০।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, ভোর সাড়ে ৫টার দিকে নীলফামারীগামী ‘ভাই ভাই পরিবহন’-এর বাসটি খারুভাজ সেতুর কাছে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় অ্যাম্বুল্যান্সে থাকা এক পরিবারের সাত সদস্য গুরুতর আহত হয়েছেন।

ওসি বলেন, আহতদের উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ ও হাসাপাতালে পাঠালে সেখানে তিনজনের মৃত্যু হয়।

এর আগে গত ৫ সেপ্টেম্বর রংপুর-দিনাজপুর মহাসড়কে উপজেলার খারুভাজ সেতুর কাছে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত ও অর্ধশতাধিক আহত হন।

—-ইউএনবি