সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কাল থেকে সিলেটে পরিবহন মালিকদের ধর্মঘট

ফাইল ছবি

পাঁচ দফা দাবিতে মঙ্গলবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে ছয়টি নিবন্ধিত সংগঠনের সমন্বয়ে গঠিত সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ।

সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৬টা থেকে সিলেটের সড়কে বাস, সিএনজিচালিত অটোরিকশা ও মালবাহী ট্রাকসহ সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।

গত ৫ সেপ্টেম্বর আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঁচ দফা দাবিতে একটি স্মারকলিপি দেয়া হয়েছে এবং স্মারকলিপির অনুলিপি সিলেটের প্রশাসনের সংশ্লিষ্ট সকল সেক্টরে পাঠানো হয়েছে। সেসব দাবি পূরণে কোনো উদ্যোগ না নেয়ায় আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার থেকে সিলেটের সব ধরনের গণপরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

তাদের দাবিগুলো হলো-সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার ও উপ-কমিশনারের (ট্রাফিক) অপসারণ, ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকার বাণিজ্যসহ মাত্রাতিরিক্ত জরিমানা বন্ধ করতে হবে। সিলেটে শ্রম আদালতের প্রতিনিধি শ্রমিক লীগের নাম ব্যবহার করে প্রভাব বিস্তারকারী নাজমুল আলম রোমেনকে প্রত্যাহার করতে হবে। উচ্চ আদালতের নির্দেশনার আলোকে পাথর কোয়ারি খুলে দিতে হবে, ভাঙাচুরা রাস্তাগুলোর দ্রুত সংস্কার এবং নতুন সিএনজিচালিত অটোরিকশা বিক্রি বন্ধ ও বিক্রয় করা গাড়ির রেজিস্ট্রেশন দিতে হবে। একই সঙ্গে বেআইনী গাড়ি অটোবাইক, ব্যাটারি চালিত রিকশা ও ডাম্পিংকৃত গাড়ি চলাচল বন্ধ রাখতে হবে।

—-ইউএনবি