সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

রংপুরে নিজ কন্যাকে ধর্ষণের দায়ে পিতার যাবজ্জীবন কারাদন্ড ও একলাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

রংপুরের গংগাচড়ায় নিজ কন্যাকে ধর্ষণের দায়ে পিতার যাবজ্জীবন কারাদন্ড ও একলক্ষ টাকা জরিমানা করেছে আদালত। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ২ এ বিচারক রোকনুজ্জামান এ রায় প্রদান করেন। যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত মমিনুর ইসলাম(৪৫) গংগাচড়ার মান্দ্রাইন বাধেরপাড় এলাকার হবি মিয়ার ছেলে।
মামলা ও আদালত সুত্রে জানা যায়, জীবিকার তাগিদে আনুর বাজারে নিজস্ব চায়ের দোকান দিয়ে ব্যবসা পরিচালনা করেন মমিনুর ইসলাম ও তার স্ত্রী জেসমিন আক্তার। ঘটনার দিন ২০১৭ সালের ১১ মার্চ সকালে চায়ের দোকানে স্ত্রী জেসমিন আক্তার গেলে ওই সুযোগে ১৩ বছরের নাবালিকা নিজ কন্যাকে ভয়ভীতি দেখায় এবং জোরপূর্বক মুখ চেপে ধরে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এভাবে এর আগেও প্রায় তিন মাস ধরে নিজ কন্যাকে ধর্ষণ করে আসছিলো মমিনুর ইসলাম। ধর্ষণের শিকার হওয়া কন্যা রাগে ক্ষোভে কাউকে না বলে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে এলাকার লোকজন ওই মেয়েকে দেখে বাড়িতে খবর দিলে রাত ১১ টার দিকে রংপুর নগরীর শাপলা চত্ত্বর বাসষ্ট্যান্ড থেকে উদ্ধার করে মা জেসমিন আক্তার। পরে মায়ের কাছে সব খুলে বললে ঘটনাটি জানাজানি হলে ১৩ মার্চ ভুক্তভোগির মা গংগাচড়া থানায় নিজ কন্যাকে একাধিকবার ধর্ষণের দায়ে মমিনুর ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা নিজ কন্যাকে ধর্ষণের দায়ে মমিনুর ইসলামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
পরবর্তিতে মামলাটি রংপুরের নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক রোকনুজ্জামান মমিনুর ইসলাকে যাবজ্জীবন কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা করে রায় প্রদান করেন।
এ রায়ে সন্তোষ প্রকাশ করে সরকারী কৌশলী এডভোকেট জাহাঙ্গীর আলম তুহিন জানান, বিচারক রায় প্রদানের সময় বলেন, এখন যাবজ্জীবন হলেও আখেরাতে এর থেকেও কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে পিতা নামের কলঙ্খিত মমিনুর ইসলামকে।