সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

গুজরাটে সাততলা ভবন থেকে লিফট ছিঁড়ে পড়ে নিহত ৮

অনলাইন ডেস্ক :

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে একটি নির্মাণাধীন সাততলা ভবন থেকে লিফট ছিঁড়ে পড়ে ৮ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার রাজ্যের আহমেদাবাদ শহরের মর্যাদাপূর্ণ গুজরাট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

ডেপুটি পুলিশ কমিশনার লাভিনা সিনহা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, প্রাথমিকভাবে জানা যায় যে শ্রমিকদের বহনকারী লিফটটি সাততলা থেকে মাটিতে পড়ে যায় এবং এতে করে আটজন নিহত হয়।

এছাড়া দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

কর্মকর্তা বলেছেন, ভবন নির্মাণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃক চুক্তিবদ্ধ বেসরকারি সংস্থার পরিচালকদের অবহেলার জন্য মামলা করা হতে পারে।

সারাদেশে নির্মাণ সাইটে কাজ সংক্রান্ত দুর্ঘটনায় প্রতি বছর শত শত শ্রমিক মারা যায়, যেখানে নিরাপত্তা বিধি খুব কমই মানা হয়।