সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সড়ক দুর্ঘটনায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

গাড়ি দুর্ঘটনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আহত হয়েছেন। বুধবার (১৪ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে, তবে আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন তার মুখপাত্র।

দুর্ঘটনার পরেই আহত জেলেনস্কিকে চিকিৎসকরা পরীক্ষা করেন। তারপর তাকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা হয়। এই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে। দুর্ঘটনায় জেলেনস্কির গাড়ি চালকও আহত হয়েছেন। তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, খারকিভের পুনরুদ্ধার করা শহর ইজিয়াম পরিদর্শন শেষে বৃহস্পতিবার কিয়েভে ফিরছিলেন জেলেনস্কি। পথে ব্যক্তিগত একটি গাড়ির সঙ্গে জেলেনস্কিকে বহনকারী গাড়ির সংঘর্ষ হয়। এতে তিনি আহত হন।

দুর্ঘটনার পরপরই টেলিভিশনে প্রচারিত ভাষণে জেলেনস্কি বলেন, ‘খারকিভের আশেপাশের এলাকা থেকে মাত্র ফিরে এসেছি। পুরো অঞ্চল এখন দখলমুক্ত। এটি আমাদের একটি নজিরবিহীন অর্জন। রুশ সেনাদের হটিয়ে দিতে পেরেছে আমাদের সেনারা।’