সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মীরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ থানার দক্ষিণ সোনা পাহাড় এলাকায় কাভার্ডভ্যান চাপায় সিএনজি চালিত অটোরিকশার চার যাত্রীর নিহত হয়েছেন। এ ঘটনায় হাইওয়ে পুলিশের একজন পরিদর্শকসহ পাঁচ জন আহত হন।

বুধবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সোনাপাহাড় ফিলিং স্টেশন দুইশ গজের মধ্যে এই দুর্ঘটনা ঘটে।

তবে তৎক্ষনিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ খায়রুল আলম ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী জোনাকি পরিবহণের একটি বাসের সঙ্গে ঢাকাগামী একটি লরির মুখোমুখি সংঘর্ষ হলে দুই গাড়ির চালক ও সহকারীদের মধ্যে এ নিয়ে বাকবিতণ্ডা হয়। সেখানে হাইওয়ে পুলিশের একটি টিম পৌঁছে সমধানের চেষ্টা করে। এসময় সিএনজি যোগে স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাস্থলে পৌঁছা মাত্রই বিপরীত দিকে থেকে আসা একটি মিনি কাভার্ডভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে চার জন নিহত ও হাইওয়ে পুলিশ পরিদর্শক মনির হোসেনসহ পাঁচ জন নিহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় মস্তান নগর হাসপাতালে নিয়ে যায়। তবে পুলিশ পরিদর্শক মনির হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

—ইউএনবি