সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

রাঙাকে জাতীয় পার্টির সব পদ থেকে অব্যাহতি

জাতীয় পার্টির সংসদ সদস্য মশিউর রহমান রাঙাকে দলের প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে।

বুধবার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সংবিধানের ক্ষমতাবলে চেয়ারম্যান জিএম কাদের তার বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন।

জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গৃহীত সিদ্ধান্ত ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে।

দলটির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙা এখনও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ পদে আছেন।

আগামী নির্বাচনকে ঘিরে দলের নিয়ন্ত্রণ নিয়ে জিএম কাদের ও রওশন এরশাদের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে আসার সময়েই এমন অপসারণের ঘটনা ঘটলো।

এর আগে চলতি বছরের ৩১ আগস্ট জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ আকস্মিক ২৬ নভেম্বর দলের জাতীয় কাউন্সিল করার ঘোষণা দেন।

এর একদিন পর জাতীয় পার্টির সংসদীয় দল রওশন এরশাদকে বাদ দিয়ে জিএম কাদেরকে সংসদের প্রধান বিরোধী নেতা করার অনুরোধ জানিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে একটি চিঠি দিয়েছেন।

২ সেপ্টেম্বর দেয়া এক বিবৃতিতে জিএম কাদের বলেন, রওশন এরশাদের নাম ব্যবহার করে তৃতীয় পক্ষ একটি এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে।

দলটির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে ২০১৮ সালের ৩ ডিসেম্বর পদচ্যুত করেছিলেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

২০২০ সালের ১৪ জুলাই এরশাদের মৃত্যুর পর জিএম কাদের দলের মহাসচিব মশিউর রহমান রাঙাকে পদ থেকে সরিয়ে দলের কো-চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে ওই পদে মনোনয়ন দেন।

এরপর বাবলু মারা গেলে গত বছরের ১০ অক্টোবর দলের কো চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুকে জাতীয় পার্টির মহাসচিব মনোনীত করা হয়।

—ইউএনবি