সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

চীনের পাহাড়ি অঞ্চলে বাস দুর্ঘটনা, নিহত ২৭

অনলাইন ডেস্ক :

চীনে ভয়াবহ এক বাস দুর্ঘটনায় ২৭ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। রোববার (১৮ সেপ্টেম্বর) স্থানীয় পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি প্রদেশ গুইঝোর মহাসড়কে বাস উল্টে গিয়ে হতাহতের এ ঘটনা ঘটে।পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রাদেশিক রাজধানী গুইয়াং থেকে প্রায় ১৭০ কিলোমিটার (১০৫ মাইল) দক্ষিণ-পূর্বের স্যান্ডু কাউন্টিতে রোববার (১৮ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।বাসটিতে ৪৭ যাত্রী ছিলেন বলে জানা গেছে। আহত ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ দুর্ঘটনাকে চলতি বছরের এ পর্যন্ত চীনের সবচেয়ে মারাত্মক সড়ক দুর্ঘটনা বলে উল্লেখ করেছে স্থানীয় কর্তৃপক্ষ।এনডিটিভি জানায়, এর আগে গত জুনে গুইঝো প্রদেশে একটি দ্রুতগতির ট্রেন লাইনচ্যুত হয়ে এক চালক নিহত হন। এ ছাড়া চীনে গত মার্চে এক বিমান দুর্ঘটনায় ১৩২ যাত্রীর সবাই নিহত হন, যা গত কয়েক দশকের মধ্যে চীনে ঘটে যাওয়া সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনা।