সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

মেক্সিকোতে ভূমিকম্পে দুই জনের মৃত্যু, তিন হাজারের বেশি ভবন ক্ষতিগ্রস্ত

অনলাইন ডেস্ক :

মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে দুই জনের মৃত্যু হয়েছে এবং তিন হাজারের বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৭। দেশটিতে আঘাত হানা ভয়াবহ দুই ভূমিকম্পের বার্ষিকী পালনের দিন এটি আঘাত হানে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। দেশটির নাগরিক সুরক্ষা বিষয়ক জাতীয় সমন্বয়ক লরা ভেলাজকুয়েজ সাংবাদিকদের জানান, মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় কলিমা রাজ্যের মঞ্জানিলোতে দেওয়াল চাপা পড়ে এক নারী মারা যান। গত সোমবারের ভূমিকম্পে একই নগরীর একটি শপিং সেন্টারে ধ্বংসাবশেষ পড়ে এক ব্যক্তি প্রাণ হারান। এ ভূমিকম্পে মেক্সিকো সিটির ভবনগুলোতে কম্পন অনুভূত হয়। প্রেসিডেন্ট আন্দ্রেস মানুয়েল লোপেজ ওব্রাদর বলেন, এটি ভাল যে ভূমিকম্পটি অনেক শক্তিশালী হওয়া সত্ত্বেও এতে বেশি প্রাণহানি ঘটেনি। ভূমিকম্পনবিদরা জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মেক্সিকোর রাজধানীর প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে এবং মিচোয়াকান রাজ্যের কোয়ালকমানের ৫৯ কিলোমিটার দক্ষিণে প্রশান্ত মহাসাগর উপকূলের কাছে ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে। মিচোয়াকানে কমপক্ষে ২৬ জন হাসপাতালে চিকিৎসা নেন। সেখানের কর্তৃপক্ষ ভূমিকম্পে ৩,১৬১টি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানায়। এসবের মধ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য কেন্দ্র রয়েছে।