সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

ব্রাজিলে গুদামের কংক্রিটের কাঠামো ধসে নিহত ৯

অনলাইন ডেস্ক :

ব্রাজিলের সাও পাউলো শহরের কাছে একটি গুদামের কংক্রিটের এক কাঠামো ধসে অন্তত ৯ জন নিহত হয়েছে। দেশটির আসন্ন জাতীয় নির্বাচনের দুই কংগ্রেস প্রার্থী গত মঙ্গলবার গুদামটি পরিদর্শনকালে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কংগ্রেসের প্রার্থী জোনিস দোনিজেছ ও এলি সান্তুস ব্রাজিলীয় কন্টেইনার কোম্পানি মাল্টিটাইনার পরিদর্শনকালে গুদামটির কংক্রিটের একটি কাঠামোর অংশবিশেষ তাদের ও কোম্পানির কর্মীদের ওপর ধসে পড়ে। এক ফেইসবুক পোস্টে দোনিজেছ জানিয়েছেন, তিনি ও সান্তুস, তাদের উভয়কেই উদ্ধার করা হয়েছে। কিন্তু এ ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় দমকল বিভাগ জানিয়েছে। তারা আরও জানায়, ৩১ জনকে উদ্ধার করা হয়েছে এবং তাদের মধ্যে ২৮ জনকে নিকটবর্তী হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। দমকল বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, ধ্বংসাবশেষের নিচে আরও লোক আটকা পড়ে থাকতে পারেন বলে উদ্ধারকারীদের ধারণা।