সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট সংকট কাটিয়ে উঠতে বিশ্বব্যাপী সংহতি প্রয়োজন: প্রধানমন্ত্রী

ছবি: পি আই ডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ইউক্রেন যুদ্ধ ও অন্যান্য সংকটের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় দৃঢ় রাজনৈতিক প্রতিশ্রুতি ও বৈশ্বিক সংহতির আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘কোনো একক দেশ একা একা এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে না। এই মুহূর্তে, আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার এবং বৈশ্বিক সংহতি।’

প্রধানমন্ত্রী নিউইয়র্কে জিসিআরজি (গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপ) চ্যাম্পিয়নদের সাথে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এক বিবৃতিতে এ কথা বলেন।

তিনি বলেন, ইউক্রেন যুদ্ধের প্রবল প্রভাব এবং অন্যান্য সংকট সমাজ ও অর্থনীতিতে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে গভীর দাগ ফেলেছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘এটি আমাদের কোভিড পুনরুদ্ধারের প্রচেষ্টা এবং এসডিজি বাস্তবায়ন প্রক্রিয়ায় অনেক নতুন চ্যালেঞ্জ যোগ করেছে।’

তিনি সঙ্কট মোকাবিলায় জাতিসংঘের ব্যবস্থাকে সক্রিয় করার জন্য জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানান।

এ বিষয়ে তিনি জিসিআরজি পরিচালনা কমিটির কাজের প্রশংসা করেন।

—ইউএনবি